ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৩৮.৬৪ শতাংশ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২২,  3:37 PM

news image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮.৬৪ শতাংশ। এ সময় করোনায় কেউ মারা যায়নি। রোববার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। জানা গেছে, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর আটটি ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে শহরের বাসিন্দা ৮২২ জন ও ১৪ উপজেলার ২০৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আনোয়ারায় ৩০ জন,

রাউজানে ২৭ জন, হাটহাজারীতে ১৯ জন, বোয়ালখালীতে ১৭ জন, মিরসরাই ও সাতকানিয়ায় ১৫ জন করে, সীতাকুণ্ডে ১৪ জন, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে ১৩ জন করে, লোহাগাড়া ও পটিয়ায় ১১ জন করে, চন্দনাইশে ৮ জন, বাঁশখালীতে ৭ জন এবং সন্দ্বীপে ৪ জন। কর্ণফুলী উপজেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি। এদিকে জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ১১ হাজার ১২৩ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৮১ হাজার ১৮৪ জন ও গ্রামের ২৯ হাজার ৯৩৯ জন। আর মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৩ জনই রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম