ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০২২,  10:27 AM

news image

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করে জনের ৭৪২ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৫৫০। দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনভাবেই মানছেনা চট্টগ্রামের জনগণ। স্বাস্থ্যবিধি অপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনো ভিড় করতে দেখা যাচ্ছে।

গণপরিবহন শপিংমল পর্যটনস্পট কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছেনা। চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ মাক্স ব্যবহার করতেছে না। যারা হাসপাতালে আছেন তারাও মাক্স ব্যবহার করতেছেন না। করোনায় মারা যাওয়ার তিন জনেই চট্টগ্রাম মহানগরীর এলাকার। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৫৯৭ জন ও বিভিন্ন উপজেলার ১৪৫ জন রয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ৩৩৮ জন করোনাই মারা গেছেন। আক্রান্তের সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম