ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

চট্টগ্রামে করোনায় বেড়েছে শনাক্ত, মৃত্যু ১

#

নিজস্ব প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০২২,  9:52 AM

news image

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। চট্টগ্রামে ইতিমধ্যে ৭ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩. ০১ শতাংশ । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রামের আক্রান্তের সংখ্যা। শুক্রবার (২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৮০৭ জন মহানগরীতে ও ২১৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এই পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছে।১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনভাবেই মানছেনা চট্টগ্রামের জনগণ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনো ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন শপিংমল পর্যটন স্পট কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছেনা। চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ মাস্ক ব্যবহার করতেছে না। যারা হাসপাতালে আছেন তারাও মাস্ক ব্যবহার করতেছেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম