ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

চট্টগ্রামে করোনায় আজ মৃত্যু শুন্য, শনাক্তের হার ১১.৬৯

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  11:00 AM

news image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১. দশমিক ৬৯ শতাংশ। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই নিয়ে টানা চারদিন মৃত্যুহীন দিন পার করেছে চট্টগ্রাম। এরআগে গতকাল শনিবার শনাক্তের হার ছিল ২০ দশমিক ১৩ শতাংশ। তথ্য মতে,

চট্টগ্রামের ১১টি ল্যাবে ৩ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮২ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে পটিয়ায় ১২ জন। এছাড়া লোহাগাড়ায় ৫, সাতকানিয়ায় ৬, বাঁশখালীতে ৩, আনোয়ারায় ২, চন্দনাইশে ৪, বোয়ালখালীতে ৭, কর্ণফুলীতে ২, রাঙ্গুনিয়ায় ৭, রাউজানে ৬, ফটিকছড়িতে ৭, হাটহাজারীতে ৪ জন, সীতাকুণ্ডে ৫, মিরসরাইয়ে ৫ ও সন্দ্বীপ উপজেলায় ৩ জনের শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৬৬০ জন। বিভিন্ন উপজেলার ৩৩ হাজার ৩৮৬ জন। চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম