ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

চট্টগ্রামে একদিনে আরও ৭৪ জনের করোনা শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুলাই, ২০২২,  10:40 AM

news image

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৭ হাজার ৮৮৮ জনে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৩৬৫ জন। বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানাযায়, জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন বুধবার ২২ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৯৩ শতাংশ। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৫৯ জন নগরীর এবং ১৫ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম