ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

চট্টগ্রামে ইপিজেড থেকে চুরি হওয়া নবজাতক ৩০ ঘণ্টা পর উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২২,  10:48 AM

news image

চট্টগ্রামের ইপিজেড মাতৃসদন থেকে চুরি যাওয়া ২ দিনের নবজাতককে ৩০ ঘণ্টার অভিযানে আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। শিশুটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। মঙ্গলবার( ৩০ আগস্ট) ভোর রাতে আনোয়ারার একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।  চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা ফারজানা বিষয়টি করেছেন। তিনি জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শিশুটি চুরির সঙ্গে জড়িত মাতৃসদনের এক কর্মচারীকে আটক করা হয়।

পরে তাকে সঙ্গে নিয়ে আনোয়ারার প্রত্যন্ত অঞ্চলের একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ওই সময় আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শাকিলা ফারজানা। তবে এদের বিস্তারিত পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। এর আগে রোববার( ২৮ আগস্ট) চট্টগ্রাম ইপিজেড এলাকার মমতা মাতৃসদনে থেকে একদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটে।  শনিবার (২৭ আগস্ট) সিজারের মাধ্যমে জন্ম নেয় শিশুটি। রোববার (২৮ আগস্ট) বিকেলে এক নারী নার্সের ছদ্মবেশে শিশুর মায়ের কাছে নবজাতককে ইনজেকশন দেয়ার কথা বলে ক্লিনিকের নিচতলায় নিয়ে যান। পরে নিচতলায় খোঁজ করে না পাওয়ায় নবজাতক চুরির বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম