ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী আজ থেকে যে ৭ ফিলিং স্টেশনে ফুয়েল পাসে মিলবে তেল হাম-রুবেলা প্রতিরোধে ডিএনসিসির জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু অনলাইন ক্লাস দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু আজ শপথ নেবেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য ভারতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৩ ব্যর্থ বৈঠক শেষে দুই পক্ষকে যে বার্তা দিলো পাকিস্তান বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একরাতে তিন খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৩,  3:38 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতাসহ একরাতে তিনজনকে হত্যা করা হয়েছে। এদের একজনকে গুলি করে ও অপর দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন খুনের ঘটনায় উপজেলায় আতঙ্ক বিরাজ করছে। রোববার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পশ্চিম লালানগর, সোনাইছড়ি ও জঙ্গল ছলিমপুর এলাকায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজন বিএনপি নেতা। তার নাম নুর মোস্তফা বজল (৫৫)। অপরজন মো. আলমগীর (৩৭)। তিনি একজন ব্যবসায়ী। এছাড়াও মো. ইমন (২৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর গ্রামে বিএনপি নেতা মোস্তফা বজলের সঙ্গে মামাত ভাই তৌহিদের মতবিরোধ চলে আসছিল। রোববার রাত ৯টার সময় মৌলভীপাড়া দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন বজল।

এ সময় তৌহিদ কয়েকজন সন্ত্রাসী নিয়ে মোস্তফাকে লক্ষ্য করে গুলি করে তার ডান হাতের কবজি কেটে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজল বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। উপজেলার সোনাইছড়ি এলাকায় রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মো. আলমগীর নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় অন্ধকারে পড়ে থাকার বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেৃজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিনি সোনাইছড়ি ইউনিয়নের গামারীতলা গ্রামের আফাজউল্লার ছেলে। আলমগীর তিন মাস আগে বিদেশ থেকে ফিরে নিজ গ্রামে একটি মুদি দোকান দেন। এছাড়াও অপর একটি ঘটনায় উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় মো. ইমন নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ইমনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ইমন মারা যান। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, পৃথক স্থানে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম