ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন একাংশের সম্মেলন বর্জন

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২২,  10:37 PM

news image

দীর্ঘ ৯বছর পর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ফলে তৃণমূল কর্মীদের দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান ঘটল। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় চকরিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও  চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে এবং চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমের সঞ্চালনায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা। 

উক্ত সম্মেলন ও কাউন্সিল শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম চৌধুরী।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে  কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও মহেশখালী -কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশোক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এডভোকেট রনজিত দাশ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান,কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া এবং আমিনুর রশিদ দুলাল।  এছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সম্মেলন শেষে বিকাল ২ টার সময় কাউন্সিল অধিবেশন শুরু হয়।কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের বর্তামান সভাপতি ও চকরিয়া -পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়  (পুনরায়) সভাপতি নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী থাকায় কাউন্সিলরগণ সরাসরি ব্যালেটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে মোহাম্মদ আবু মুছা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। উল্লেখ্য যে সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একাংশ এমপি জাফর এর বিরুদ্ধে পক্ষপাততুষ্ট ভোটার করার অভিযোগ তোলে নির্বাচন বর্জন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম