ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

চকরিয়ায় সাত সকালে সড়কে প্রাণ গেল ৪ ভাইয়ের

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  11:23 AM

news image

কক্সবাজারের চকরিয়া রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের চার ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় সকাল ৭টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন একই পরিবারের ৯ জন একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। নিহতরা হলেন অনুপম, নিরুপম, দীপক ও চম্পক। তাদের বাড়ি মালুমঘাটে। ওসমান গণি বলেন, ১৫ দিন আগে সুরেশ শীলের মৃত্যু হয়। তার জন্য পূজা দিতে চার ছেলেসহ পরিবারের নয় জন সদস্য সকালে ফকিরশাহ এলাকার মন্দিরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে তিন ভাইয়ের মৃত্যু হয়। আহত তিনজনকে চকরিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক ভাইকে মৃত ঘোষণা করেন। পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম