ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

চকবাজারে বালতির পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৫,  10:54 AM

news image

রাজধানীর চকবাজারের একটি বাসায় বাথরুমের বালতির পানিতে ডুবে আয়ান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিশু আয়ানের বাবা স্বপন মিয়া বলেন, রাতে কোনও এক সময় আয়ান বাথরুমের বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। লালবাগ চান্দিঘাট নন্দন কুমার দত্ত রোডের ওই বাসায় ভাড়া থাকতেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম