ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

চকবাজারে পলিথিন কারখানায় আগুনে নিহতদের ২ লাখ টাকা করে দেবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২২,  11:57 AM

news image

রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেবে সরকার।মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বরাত দিয়ে এ তথ্য জানান সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগা ভবন থকে ছয়জনের মরদেহ উদ্ধার করে দমকল কর্মীরা। এদিকে আগুন লাগা ভবনসহ আশপাশের সব ভবনই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধারের বিষয়ে ব্রিফিংকালে ঝুঁকির কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। তিনি বলেন, আগুন লাগা ভবনের আশপাশের অনেক ভবনেই কারখানা গড়ে উঠেছে, এসব খুবই ঝুঁকিপূর্ণ। এসব ভবনে যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম