ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঘোড়াশালে ৫ম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২২,  11:32 AM

news image

নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি দ্বিতীয় বার চালু হওয়ার দুই দিন পর রি জেনারেটিভ হিটার নষ্ট হয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে ইউনিটটির রি জেনারেটিভ হিটার ঠিক করে পুনরায় উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী আমরুল মুমিনিন। এর আগে, ৪ অক্টোবর দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় চালু করা সম্ভব হয়নি। পরে ছয় দিন পর গত ১০ অক্টোবর ৫ নম্বর ইউনিটের যান্ত্রিক সমস্যা নিরসন করে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। কিন্তু ১২ অক্টোবর বুধবার  দুপুরে ইউনিটটির রি জেনারেটিভ হিটার নষ্ট হয়ে গেলে ফের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপরই ইউনিটটি সচল করতে কাজ শুরু করে প্রকৌশলীরা। পরেরি জেনারেটিভ হিটার পরিবর্তন করে পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে ৫ অক্টোবর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে আসেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কন্টোল রুম প্রায় তিন ঘণ্টা পরিদর্শন করে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরীক্ষা-নিরীক্ষা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম