ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঘূর্ণিঝড় ‘মোকা’: দক্ষিণাঞ্চলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মে, ২০২৩,  11:26 AM

news image

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটগুলোতে সব ধরনের নৌযান চলাচল আজ শনিবার সকাল ৬টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র বরিশাল নৌ বন্দর কর্মকর্তা (যুগ্ম পরিচালক) মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বিআইডব্লিউটিএ’র আদেশের পর শনিবার সকাল থেকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল করছে না। বন্দর কর্মকর্তারা জানান, বরিশাল নৌবন্দর থেকে অভ্যন্তরীণ ১১টি রুটে যাত্রীবাহী নৌযান চলাচল করে। দূরপাল্লার একমাত্র রুট হচ্ছে ঢাকা-বরিশাল রুট। এছাড়া নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলও বন্ধ রয়েছে। এদিকে টানা প্রায় ১৫ দিন প্রখর রোদের পর শনিবার সকাল থেকে বরিশালে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। আজ বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম