ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ঘূর্ণিঝড় ‘মোকা’য় মিয়ানমারে নিহত বেড়ে ৮১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২৩,  7:01 PM

news image

অতি প্রবল ঘূর্ণিঝড় ‌‌‌‘মোকা’র আঘাতে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গত রোববার মিয়ানমারে আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটারের বেশি। খবর- ইরাবতি। স্থানীয় নেতারা ঘটনাস্থলে এএফপি সাংবাদিকদের জানিয়েছেন, নির্যাতিত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত রাখাইন রাজ্যে গ্রামগুলোতে কমপক্ষে ৪৬ জন মারা গেছেন। মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি জানায়, রাখাইনের রাজধানী সিত্তওয়ের উত্তরে রাথেদাউং টাউনশিপের একটি গ্রামে একটি মঠ ধসে ১৩ জন নিহত হয়েছেন। পার্শ্ববর্তী গ্রামে একটি ভবন ধসে এক নারী নিহত হয়েছেন। সিত্তওয়ের কাছে বু মা গ্রামের প্রধান কার্লো বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এর আগে জান্তার ভয়ে নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা শিবির নেতা এএফপিকে বলেন, সিত্তওয়ের উত্তর-পশ্চিমে খাউং ডোকে কার গ্রামে ২৪ জন নিহত হয়েছেন। নিচু এলাকা, রোহিঙ্গা গ্রাম ও আইডিপি ক্যাম্প থেকে আরও কয়েকজন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এএফপির ভিডিও ফুটেজে দেখা গেছে, মাছ ধরার কাঠের নৌকাগুলো ভেঙে তীরের কাছে স্তূপ হয়ে পড়ে আছে। জান্তা নিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, রাখাইনে মোবাইল নেটওয়ার্ক সচল রাখা শত শত বেস স্টেশন অকার্যকর হয়ে গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম