ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাগেরহাটের উপকুল জুড়ে গুড়ি-গুড়ি বৃষ্টি

#

২৪ অক্টোবর, ২০২৩,  3:23 PM

news image

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাট জুড়ে গুড়ি-গুড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার (২৩ অক্টোবর) সকাল এই বৃষ্টি শুরু হয়েছে। সময় বাড়ার সাথে সাথে বৃষ্টি ও বাতাসের গতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়েছে। গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। যার ফলে মোংলা সমুদ্রবন্দকে তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে মোংলা বন্দরের পন্য খালাস ও বোঝাই স্বাভাবিক রয়েছে। খোজ নিয়ে জানাযায়, সকাল থেকে মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ, কচুয়া, রামপালসহ সবই উপজেলায়ই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি বৃষ্টির খবরও পাওয়া গেছে। মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা ফেরি ও খেয়াঘাটে পারাপারে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারি হারবার মাস্টার পাইলট বেলাল উদ্দিন বলেন, বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আবহওয়া অধিদপ্তরের সিগনাল বৃদ্ধি ও পরিস্থিতির উপর নির্ভর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। রবিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত বন্দরে ১১টি বানিজ্যিক জাহাজ ছিল। সবগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে সকাল থেকে সুর্যে আলো দেখো যায়নি। সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন, ঘূর্নিঝড় হামুন বিষয়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রাথমিক ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সংকেত ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম