ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে শ্রীলঙ্কা-ভারতে ২০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৪,  4:59 PM

news image

বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে শ্রীলঙ্কা ও ভারতে এ পর্যন্ত ২০ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১৭ জন শ্রীলঙ্কার এবং বাকি ৩ জন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর। শ্রীলঙ্কার দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার পাশাপাশি প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকাগুলোতে ২০ জন নিহতের পাশপাশি বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ। বর্তমানে তারা বিভিন্ন অস্থায়ী ত্রাণ শিবিরে অবস্থান করছেন। শ্রীলঙ্কার উপকূলে আঘাত হেনেছিল ফিনজাল। তার দু’দিন পর রবিবার ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু-পদুচেরির উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়র ফিনজাল যে সময় শ্রীলঙ্কা ও ভারতের উপকূলে আছড়ে পড়ে, সে সময় উপকূলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টির সঙ্গে আসা বিপুল মেঘমালা প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার দূরে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম