ঢাকা ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

ঘূর্ণিঝড় অশনি: পটুয়াখালীর কৃষকদের আগাম ধান কাটার নির্দেশ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মে, ২০২২,  11:57 AM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’-তে রূপ নিয়েছে। এ কারণে পটুয়াখালীর বোরো আবাদকারী কৃষকদের আগাম ধান কাটার নির্দেশনা দিয়েছে কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগ থেকে ৮০ শতাংশ ধান পেকেছে–এমন জমির ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে কৃষকদের। এ অবস্থায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে অধিকাংশ জমির ধান এখনো ভালোভাবে না পাকায় অনেক কৃষক হতাশ হয়ে পড়েছেন। পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চলতি বছর পটুয়াখালীতে ১৬ হাজার ৯৭০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ফলন ও দাম ভালো পাওয়ায় পটুয়াখালীর কৃষকরা বোরো আবাদের দিকে ঝুঁকছেন এবং গত পাঁচ বছরে এ জেলায় বোরো আবাদ বেড়েছে ২৬ গুণ। 

২০১৮ সালে মাত্র ৬৪০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কৃষক মো. রহিম খান বলেন, ‘এ বছর প্রায় ১৬ একর জমিতে বোরো আবাদ করেছি। কৃষি বিভাগের পরামর্শে এখন ধান কাটতে হচ্ছে। তবে আর দু-এক সপ্তাহ পর কাটলে ভালো হতো।’ গলাচিপার সুহরি ব্রিজ এলাকার কৃষক আল-আমিন বলেন, ‘এ বছর ছয় একর জমিতে বোরো আবাদ করেছি। ক্ষেতের ধান এখনো কাঁচা। তবে ঘূর্ণিঝড়ের আগে ধান ঘরে তুলতে না পারলে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে।’ সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের মো. মোতালেব ছয় একর জমিতে বোরো চাষ করেছেন। তার কয়েকটি জমির ধান পেকেছে। তাই ধান কাটা শুরু করেছেন। দ্রুত ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তিনি। পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছর পটুয়াখালী জেলার আট উপজেলায় বোরো চাষ হয়েছে ১৬ হাজার ৯৭০ হেক্টর জমিতে। এতে ৮৪ হাজার ৫১২ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, ‘আমন ধান কাটার পর এ অঞ্চলের কৃষকরা জানুয়ারিতে পুনরায় বীজতলা তৈরি করেন এবং ফেব্রুয়ারিতে ধান রোপণ করেন। মে মাসের শেষের দিকে কৃষকরা পাকা ধান সংগ্রহ করেন। তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় আগেভাগেই কৃষকদের ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে।’পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এ কে এম মহিউদ্দিন বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বোরো চাষিদের ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। ৮০ শতাংশ ধান পেকেছে–এমন বোরো জমির ধান কেটে ঘরে তোলার নির্দেশনা দিয়ে এলাকায় মাইকিং করা হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম