ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ঘূর্ণিঝড় 'গ্যাব্রিয়েল': নিউজিল্যান্ডে হাজারো মানুষ বিদ্যুৎবিহীন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  7:07 PM

news image

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় 'গ্যাব্রিয়েল' আঘাত হেনেছে। এতে প্রায় ৪৬ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারণে সোমবার দেশটিতে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি বলেন, প্রচন্ড বাতাস ও ভারী বর্ষণের কারণে সেখানে ‘অনেক খারাপ পরিস্থিতি’ সৃষ্টি হয়েছে। সেখানে ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙ্গে পড়েছে। যদিও ঘূর্ণিঝড়টি তার আগের অবস্থা থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এর কিছুদিন আগেই আকস্মিক বন্যার কারণে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ৪ জন প্রাণ হারায়। সেখানে এখনও পুনরুদ্ধার কাজ অব্যাহত। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেছেন, 'একটা খারাপ আবহাওয়ার পর আরেকটা খারাপ আবহাওয়ার ঘটনা ঘটছে।' 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম