ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

ঘূর্ণিঝড়ে বিচ্ছিন্ন দুটি ভাসমান এলএনজি টার্মিনালে পুনঃসংযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২৩,  4:21 PM

news image

ঘূর্ণিঝড় মোখার কারণে সংযোগ বিচ্ছিন্ন দুটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) পুনঃসংযোগ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে ভাসমান এলএনজি টার্মিনাল দুটিতে সফলভাবে পুনঃসংযোগ করা হয় এবং সেগুলো থেকে জাতীয় গ্রিডে পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ শুরু হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রবিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন। ওই পোস্টে কারিগরি টিমকে ধন্যবাদ জানিয়ে সংকটকালে বিদ্যুৎ ও গ্যাসের গ্রাহকদের পাশে থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিমন্ত্রী। গত ১৩ ও ১৪ মে গভীর সমুদ্রে ঘূর্ণিঝড় মোখার কারণে ভাসমান টার্মিনাল দুটির মধ্যে একটি ভেসে যায় এবং আরেকটির সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। ভাসমান টার্মিনাল দুটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ ও গ্যাসের গ্রাহকেরা কিছুটা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে চট্টগ্রামে গ্যাসের চাপ কয়েকদিন কম ছিল। গত ১৪ মে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, একটা ভাসমান এলএনজি টার্মিনাল সরে গেছে। আরেকটি রয়ে গেছে। যেটা রয়ে গেছে, সেটি দিয়ে আমরা দু-তিনদিনের মধ্যে গ্যাস চালু করতে পারব। যেটা খুলে গেছে, সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের ১০-১২ দিন সময় লাগতে পারে। একটা ভাসমান এলএনজি টার্মিনাল সরে যাওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনাল হয়তো আমরা ঠিক করতে পারব না, ৪০০ ঘনফুট গ্যাসের ঘাটতি থাকবে। দুটি পুরোদমে চালু হতে ১২-১৫ দিন সময় লাগবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম