ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ঘূর্ণিঝড়সংক্রান্ত সব তথ্যসেবা ৩৩৩ নম্বরে

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৩,  11:05 AM

news image

ঘূর্ণিঝড় মোখা আগের চেয়ে আরও বেশি গতিতে কেন্দ্রের দিকে এগোচ্ছে। এখন এ ঝড় ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। এই সংকট মোকাবিলায় কাজ করছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। এরই অংশ হিসেবে তারা চালু করেছে জরুরি সেবা নম্বর ৩৩৩। শনিবার (১৩ মে) ৩৩৩ নম্বরে ফ্রি কল করার মাধ্যমে ঘূর্ণিঝড়সংক্রান্ত তথ্য, সতর্কতা সংকেত ও আবহাওয়া বার্তা এবং জরুরি সহায়তা পাওয়া যাবে বলে জানায় এটুআই। এটুআই জানায়, ৩৩৩ জাতীয় হেল্পলাইন। জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সহায়তা এবং তথ্য দিতে সহায়ক ভূমিকা পালন করেছে। ‘সরকারি তথ্য ও পরিষেবা সর্বদা’- স্লোগানের সঙ্গে কল সেন্টারটি ইউএনডিপির মাধ্যমে সমর্থিত মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এটুআই প্রোগ্রামের একটি উদ্যোগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম