ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার ৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা মেসির গোল ও অ্যাসিস্ট, উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির ড্র ক্রিকবাজের প্রতিবেদন : মুশফিকের অভিজ্ঞতাই বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা ট্রাম্পের একক সিদ্ধান্তে বিপাকে দক্ষিণ কোরিয়া, ৭২ বছরের সামরিক মিত্রতা প্রশ্নবিদ্ধ কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ঘূর্ণিঝড় রেমাল: দেরি না করে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ প্রতিমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৪,  3:22 PM

news image

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল শক্তি বাড়িয়ে ক্রমেই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এরইমধ্যে উপকূলীয় অঞ্চলে এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় উপকূলীয় ১৬ জেলার অধিবাসীদের দেরি না করে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। আজ রবিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি অফিসের পাশাপাশি, সিটি করপোরেশন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি বাতিল করা হয়েছে। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের সময় সারাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে পাহাড়ধসের শঙ্কা রয়েছে। পাহাড় ধসের ঘটনা ঘটলে উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে উপকূলীয় এলাকার ৮ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম