ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ঘুসের টাকাসহ উপ-কর কমিশনার আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২৩,  3:02 PM

news image

ঘুসের প্রায় ১০ লাখ টাকাসহ রাজশাহীতে আয়কর অফিসের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুদক। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজশাহী জেলা দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় ওই অফিসে অভিযান চালায় দুদক। এ সময় ঘুসের টাকাসহ তাকে আটক করা হয়। দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, মহিবুল ইসলাম ভূঁইয়া একজন চিকিৎসকের কাছে প্রায় ৬০ লাখ টাকা ঘুস দাবি করেন। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম