ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

ঘুরতে এসে ঢাকায় ভারতীয় নাগরিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৪,  12:28 PM

news image

বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে ঢাকায় আকবর আলী মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে রাতে অবস্থান করছিলেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আকবর আলী ভারতের মুর্শিদাবাদ ডোমকল থানার কোপরা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আমির উদ্দিন মন্ডল। এলাকায় তিনি কৃষিকাজ করতেন। আকবর আলী মন্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ ৬ বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে আসেন। পরে তারা মিরপুর ১০ নম্বর নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলে ওঠেন। তিনি আরও জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরে আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান তিনি। বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান আরও বলেন, ‘আমার মায়ের চিকিৎসার জন্য আমি ভারতে গেলে আকবর সব ধরনের সাহায্য করতেন। সেই সূত্রে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। শুক্রবার তারা ৬ জন মিলে বাংলাদেশে বেড়াতে আসে এবং মিরপুর ১০ নম্বর সেকশনের ওই আবাসিক হোটেলে ওঠে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তিকে বন্ধুরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বন্ধুরা জানান, হোটেলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরেছিলেন আকবর আলী। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় অবহিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম