ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

ঘুম-খুন বন্ধে হ্যাঁ ভোটের আহ্বান উপদেষ্টা ফাওজুল কবির খানের

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৬,  6:38 PM

news image

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে এবং সরকারি কর্মকর্তারা জনগণের কথা শুনতে বাধ্য হবে এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দেশের ঘুম, খুন ও হত্যার রাজনীতি বন্ধ করতে এবং রাষ্ট্রকে নতুনভাবে সংস্কারের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট জরুরি। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইল পৌর উদ্যানে গণভোট উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এবারের নির্বাচন যেনতেন নির্বাচন নয়, এবারের নির্বাচনে জাতির বড় প্রত্যাশা রয়েছে। নির্বাচন একটি উৎসবে পরিণত হবে এবং মানুষ যার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে। জনগণের সেবা ও খেদমত করার মানসিকতা নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। অতীতের ঘটনাবলি তুলে ধরে ফাওজুল কবির খান বলেন, বিডিআর হত্যা, জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিগত সময়ে অসংখ্য ঘুম-খুনের ঘটনা দেখেছে দেশ। এসব আর না হোক এ মন্তব্য করে তিনি বলেন, তাই রাষ্ট্রকে নতুনভাবে সাজানো এবং প্রতিষ্ঠানের ক্ষমতা কাঠামো পুনর্বিন্যাস জরুরি। সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা, সরকার বিরোধী দলের সম্পর্ক সুদৃঢ়করণ এবং রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়ার বিষয়েও তিনি মত দেন। তিনি আরও বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে ‘হ্যাঁ ভোট’ দেবেন নাকি ‘না ভোট’। তবে পরিবর্তন চাইলে ‘হ্যাঁ ভোট’ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণভোট রাষ্ট্রের নতুন পথরেখা নির্মাণের সুযোগ। অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম