ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামী আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মে, ২০২৬,  11:16 AM

news image

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে। আটক সাকিব শেখ (২৫) খুলনার ফুলতলা উপজেলার দামোদার গ্রামের জাহিদ শেখের ছেলে। নিহত আক্তার খাদিজা চাঁদনী (২২) একই উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে এবং সাকিবের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সাকিব শেখ ও তার স্ত্রী চাঁদনী নড়াইলের বাহিরগ্রামে খালা শ্বশুরের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার রাতে ঘরের একটি কক্ষে চার বছরের সন্তানসহ তারা ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জেরে রাত একটার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ধারালো বটি দিয়ে পেটসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব। পরে স্বজনরা চাঁদনীকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত স্বামী সাকিব শেখকে আটক করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম