ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৬,  11:05 AM

news image

নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বন্দরের ঝাউতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাথী (৩৮) একই এলাকার বাসিন্দা এবং স্বামী মো. জনি (৪০) পেশায় একজন সেলুন কর্মচারী। পুলিশ জানায়, নিহত সাথী ও তার স্বামী জনি প্রায় পাঁচ বছর ধরে ওই বাসায় ভাড়া থেকে বসবাস করছিলেন। ঘটনার পর থেকে স্বামী জনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, স্থানীয় লোকজন থানায় খবর দেয় ঝাউতলা এলাকার একটি বাসায় এক নারীর মরদেহ পড়ে আছে এবং তার স্বামী পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম