ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ইউক্রেনীয় শিশুদের স্থানান্তর নিয়ে নিষেধাজ্ঞা, পাল্টা ব্যবস্থা উত্তর কোরিয়ার

ঘরোয়া উপায়ে সহজে করুন ঝকঝকে দাঁত

#

লাইফস্টাইল ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪,  4:46 PM

news image

নামিদামি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেও দাঁত হলদেটে থাকছে? দু’বেলা নিয়ম করে দাঁত ব্রাশ করেও যাচ্ছে না দাঁতের হলদে দাগ? এবার আপনার হলদে দাঁত ঝকঝকে সাদা হবে সহজ ঘরোয়া টোটকায়।

নারকেল তেল

খানিকটা নারকেল তেল মুখে নিয়ে দু-তিন মিনিট ভালো করে কুলকুচি করুন, তার পর তেলটা ফেলে দিন। দেখবেন, নিমেষে দাঁত ঝকঝকে হয়ে গেছে। পাশাপাশি, নারকেল তেল দাঁতের স্বাস্থ্যও ভালো রাখে।

লবণ

দাঁত মাজা হয়ে গেলে আঙুলের ডগায় অল্প লবণ নিয়ে দাঁতে ঘষে নিন। দাঁত ঝকঝকে সাদা হবে। পাশাপাশি লবণ দাঁতের গোড়া শক্ত ও মজবুত করে।

বেকিং সোডা

টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে দাঁত মেজে নিন। দাঁত চকচকে হবে।

লেবুর রস

লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। লেবুর রস আর লবন একসঙ্গে মিশিয়ে দাঁত মাজলে দাঁতের হলদে ভাব দূর হয়। লেবুর খোসা দিয়ে দাঁত ঘষলেও দাঁত ঝকঝকে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম