ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

ঘরের মাঠে মসিদের হার

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২১,  11:17 AM

news image

রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর গতকাল পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসিরা। কিন্তু, মেসির অর্জনের উপলক্ষ্য রাঙাতে পারল না প্যারিসের ক্লাবটি। নিসের বিপক্ষে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো মাওরিসিও পচেত্তিনোর শিষ্যদের। গতকাল বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পিএসজি। চলতি লিগে টানা চার জয়ের পর এবার ঘরের মাঠে পয়েন্ট হারাল প্যারিসের ক্লাবটি। অথচ ম্যাচের পুরোটা সময় ধরেই দাপট দেখায় পিএসজি। বলের পজিশন নিজেদের দখলে রাখে ৭১ ভাগ সময়। এ সময়ে মোট ২২টি শট নেয় পিএসিজ। যার পাঁচটিই ছিল অনটার্গেট শট। বিপরীতে চার বার আক্রমণ করে দুটি লক্ষ্যে যাওয়ার মতো ছিল তাদের। ম্যাচ এতটা আক্রমণাত্মক থেকেও নিসের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি পিএসজি। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে। অবশ্য পয়েন্ট হারালেও লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। ১৬ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে পিএসজির পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলা মার্সেই ২৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে রেন আছে তৃতীয় স্থানে। আর, ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে নিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম