ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায় মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে ১৫ দিনের আল্টিমেটাম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য হামে তিন মাসে সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ শিশুর মৃত্যু সারাবছর কর রিটার্ন দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান দেশে পেট্রল-ডিজেল-অকটেনের মজুদ কত, জানালো জ্বালানি বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

ঘরের মাঠেও জুভেন্টাসে ধরাশায়ী ইন্টার

#

স্পোর্টস ডেস্ক

২০ মার্চ, ২০২৩,  10:38 AM

news image

ম্যাচের শুরুর দিকেই এগিয়ে গেল জুভেন্টাস। বাকি সময়ে ওই ব্যবধান আর ঘোঁচাতে পারল না ইন্টার মিলান। রবিবার (১৯ মার্চ) দিবাগত রাতের ম্যাচে ১-০ গোলে জিতে জুভেন্টাস। ম্যাচের ২৩তম মিনিটে আদ্রিওঁ রাবিওর পাস ধরে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন সার্ব মিডফিল্ডার ফিলিপ কসতিচ। ম্যাচের শেষ দিকে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়ায় বেশ। একটি থ্রো ইন নিয়ে ঝামেলায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন জুভেন্টাসের লেয়ান্দ্রো পারেদেস ও ইন্টারের দানিলো দি’আমব্রোসিও। সেরি আ'য় তুরিনের দলটির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে দুইবারের দেখাতেই হারল ইন্টার। গত নভেম্বরে আসরে প্রথম দেখায় তাদেরকে ২-০ গোলে হারিয়েছিল সেরি আর রেকর্ড চ্যাম্পিয়নরা। এবারের সেরি আ'য় শিরোপা লড়াই আগে থেকেই একপেশে হয়ে পড়েছে। ইন্টারের এই হারের নাপোলির সম্ভাবনা বাড়ল আরেকটু। ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। ১৯ পয়েন্ট পিছিয়ে দুইয়ে লাৎসিও। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার মিলান। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে গতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। ৪১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জুভেন্টাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম