ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ঘন কুয়াশার দাপট থাকতে পারে আরও কয়েকদিন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৪,  10:39 AM

news image

দেশের বিভিন্ন জেলার মানুষ টানা পাঁচ থেকে সাতদিন ধরে পাননি সূর্যের দেখা। দিনের অধিকাংশ সময়ই ছিল মেঘাচ্ছন্ন আকাশ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়ে দুই থেকে তিনদিন চলতে পারে। এরপর ঘন কুয়াশা অনেকটা কেটে যাবে। শীতের তীব্রতাও সামান্য কমতে পারে। তবে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কিছুটা বেড়ে যাবে। এদিকে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম