ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঘন কুয়াশায় মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২৩,  11:49 AM

news image

|| ছবি : সংগৃহীত

ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, রাত ১২টার দিকে বরিশালের ইলিশা থেকে ঢাকাগামী সুরভী-৮ এবং ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চটি চাঁদপুরের হাইমচরের চরভৈরবী অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় টিপু-১৪ লঞ্চটির ধাক্কায় সুরভী-৮ লঞ্চের কিনারে থাকা এক যাত্রীর বুকে লোহার আঘাত লাগে। পরে লঞ্চে থাকা অবস্থায় ওই যাত্রী মারা যান। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এছাড়া, ঘনকুয়াশার কারণে চাঁদপুরে আরেকটি লঞ্চ দুর্ঘটনা ঘটে।  এ প্রসঙ্গে বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, মোহনপুরে রাত সাড়ে ৩টায় চাঁদপুর হয়ে ঢাকা-পটুয়াখালী নৌ পথে চলাচলকারী এম ভি এ আর খান-১ এবং ঢাকা-চাঁদপুর নৌ পথে চলাচলকারী এম ভি রফরফ-৭ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফরফ-৭ লঞ্চের দোতলার টেক্সিন ভেঙে যায়। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।  তিনি আরও বলেন, লঞ্চের মাস্টার ড্রাইভারদেরকে প্রতিনিয়ত দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘন কুয়াশার মধ্যে নৌযান পরিচালনা না করার নির্দেশ দেওয়া ছিলো। তারা বন্দর বিজ্ঞপ্তির নির্দেশনা অমান্য করে নৌযান পরিচালনা করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম