ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২২,  10:45 AM

news image

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ সময় ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরিচা অফিসের বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে এ নৌ-রুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি ও লঞ্চসহ সকল নৌ-যান চলাচলবন্ধ করে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরিগুলো নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় নোঙর করে বেঁধে রাখা হচ্ছে। এ নৌ-রুটে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।

ঘাট পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের যাত্রী ইমদাদুল ইসলাম বলেন, একটুর জন্য ফেরি মিস করেছি। এর কিছুক্ষণ পরেই ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় ২-৩ ঘণ্টা অপেক্ষা করছি। জানি না কখন পরিস্থিতি স্বাভাবিক হবে আর কখন ঘাট পার হতে পারব। এ দিকে, আরিচা-কাজীরহাট নৌ-রুটেও ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ নৌ-রুটে ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম সমকালকে জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ-দুঘর্টনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কমতে থাকলে এ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম