ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গ্রেপ্তার কুয়েতের সাবেক মন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২৪,  8:23 PM

news image

বিদেশ থেকে ফিরে দেশের মাটিতে পা রাখা মাত্রই গ্রেপ্তার হয়েছেন মোবারক আলারৌ (৪৬) নামে কুয়েতের সাবেক এক মন্ত্রী। ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত দেশটির সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি। মন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল তাকে। আলারৌয়ের বিরুদ্ধে মন্ত্রী থাকাকালে নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের পছন্দের কোম্পানিকে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়া, সরকারি তহবিলের অর্থ লোপাট এবং সংবাদমাধ্যমে অন্যায়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত নভেম্বরে তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিলেন কুয়েতের একটি আদালত। তবে ২০২২ সালের আগস্টে মন্ত্রিত্ব চলে যাওয়ার পর পরই দেশত্যাগ করায় এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। একই মামলায় কুয়েতের একটি মন্ত্রণালয়ের একজন আন্ডার সেক্রেটারি এবং সরকারি সংস্থা ফেডারেশন অব কো-অপারেটিভ সোসাইটির সাবেক প্রধানকেও একই সাজা দিয়েছেন আদালত। সেইসঙ্গে যে কোম্পানিকে আলারৌ এবং তার সহযোগীরা টেন্ডার পাইয়ে দিয়েছিলেন, সেটির কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতের দৈনিক আল কাবাসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ মে) আলারৌ দেশে ফিরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখা মাত্র তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর পুলিশ। আলারৌর আইনজীবীরা অবশ্য তার সাজা মওকুফের জন্য আপিল করেছেন। আগামী ৩০ মে সেই আপিলের ওপর শুনানি হবে। প্রসঙ্গত, প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখতে সম্প্রতি জোর অভিযান শুরু করেছে কুয়েত।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম