ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

#

২৪ জুন, ২০২৬,  1:58 PM

news image

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। নিহত নুরুল আলম যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। গতকাল মঙ্গলবার (২৩ জুন) ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। কারা কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কারাগারে আনার পর নুরুল আলমকে আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল। আজ সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তার নিশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। এ সময় দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত নুরুল আলমের ভাই নূর মোহাম্মদ জানান, গতকাল সাতকানিয়া ভূমি অফিস থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে সাতকানিয়া থানায় হস্তান্তর করেছে। আমার ভাইয়ের নামে কোনো মামলা ছিল না। জায়গা-জমির বিরোধে তাকে ফাঁসানো হয়েছে।


এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, গোয়েন্দা পুলিশের একটি দল নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠিয়ে দেন।  ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত নুরুল আলম থানায় যতক্ষণ ছিলেন সুস্থ ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম