ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা করে পালালো পাষণ্ড স্বামী

গ্রীষ্মের ছুটিতে টানা ৯ দিন বন্ধ থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয়

#

০৯ জুলাই, ২০২৬,  10:57 AM

news image

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচ দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুলাই (রবিবার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সরকারি সাপ্তাহিক ছুটির কারণে ১০ ও ১১ জুলাই (শুক্রবার ও শনিবার) অফিস বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭ ও ১৮ জুলাইও (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি তৈরি হবে।

তবে এ ছুটি প্রশাসনিক কার্যক্রমের জন্য প্রযোজ্য। একাডেমিক বা পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমের বিষয়ে পৃথক নির্দেশনা থাকলে তা অনুযায়ী পরিচালিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম