ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২২,  11:44 AM

news image

গ্রিসে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত  প্লেনটি ইউক্রেনীয় একটি কোম্পানির মালিকানাধীন। রবিবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। গ্রিসের ফায়ার ব্রিগেড এবং রাষ্ট্রীয় টিভির বরাতে খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে উত্তর গ্রিসের কাভালা শহরের কাছে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। এতে আটজন আরোহী ছিলেন। গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, আন্তোনভ অ্যান-১২ মডেলের এই কার্গো প্লেনটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি। শনিবার এটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল। মাঝআকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানান। কিন্তু পরে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম