ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

গ্রিসে অভিবাসীবাহী পৃথক নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  3:30 PM

news image

গ্রিসের কোস্টগার্ড বৃহস্পতিবার (৬ অক্টোবর) জানিয়েছে, তারা ১৫টি মরদেহ উদ্ধার করেছে। অভিবাসীবাসী পৃথক দু’টি নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে। এতে আরও অনেক অভিবাসী নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র। কোস্টগার্ড মুখপাত্র নিকোস কোকালাস রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি’কে বলেন, লেসবস দ্বীপের কাছ থেকে ১৫ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্ভবত তারা আফ্রিকান বংশোদ্ভূত। প্রচণ্ড বাতাস চলাকালে নৌকাটি এ দ্বীপের পূর্ব উপকূলের কাছে ডুবে যায়। ওই নৌকাতে করে প্রায় ৪০ অভিবাসীকে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যার কথা জানানো হয়নি। কোকালাস জানান, লেসবস দুর্ঘটনায় আরও ৯ নারীকে উদ্ধার করা হয়েছে। তবে এ নৌকাডুবির ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘উদ্ধার হওয়া এ নারীরা পুরোপুরি আতঙ্কগ্রস্ত ছিল।’ কয়েক ঘণ্টা আগে কাইথিরা দ্বীপের কাছে পালতোলা একটি নৌকা চরম বিপদে পড়েছে বলে কোস্টগার্ডকে সতর্ক করা হয়। নৌকাটিতে প্রায় ৯৫ অভিবাসীকে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে এবং সেটি দ্বীপটির দিয়াকোফতি বন্দরের কাছে ডুবে যায়। এ ঘটনায় সামুদ্রিক জাহাজ, ফায়ার সার্ভিস ও পুলিশের অংশগ্রহণে যৌথ অভিযান চালিয়ে ৮০ জনকে উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম