ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মামুনুল হকের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা হবিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ফোর্স মোতায়েন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে: তারেক রহমান কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর রহমান রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক দুইপক্ষের সংঘর্ষে গুলিতে স্কুলছাত্র নিহত ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ আটক ২ সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় ট্রাম্প, বললেন পিছু হটার সুযোগ নেই

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৬,  10:52 AM

news image

গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থান থেকে একচুলও সরছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে পিছু হটার কোনো সুযোগ নেই। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড অধিগ্রহণে তিনি কতদূর যেতে প্রস্তুত এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘সময় হলেই সব জানা যাবে।’ তার এই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মভিত্তিক ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্তব্য করেন, পুরোনো বৈশ্বিক ব্যবস্থা আর ফিরে আসছে না। বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি জানিয়েছেন, সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। একই সঙ্গে তাঁর দাবি, শেষ পর্যন্ত এই ইস্যু যুক্তরাষ্ট্রের পক্ষেই ইতিবাচকভাবে নিষ্পত্তি হবে। ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ন্যাটোর জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে, তবে প্রয়োজনে ন্যাটো যুক্তরাষ্ট্রকে আদৌ সহায়তা করবে কি না তা নিয়ে তার সন্দেহ রয়েছে। এদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী নাজা নাথানিয়েলসেন ট্রাম্পের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, গ্রিনল্যান্ডের জনগণ আমেরিকান হতে চায় না। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায় তারা। বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম