ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

গ্রিজমানের ঝলকে জয়ে ফিরল আতলেতিকো

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৫,  10:45 AM

news image

টানা দুই ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছেন আঁতোয়া গ্রিজমান। ঘরের মাঠে শনিবার রাতে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল। আতলেতিকোর হয়ে প্রথম গোলটি করেন কোকে। আর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি আসে গ্রিজমানের পা থেকে। ভ্যালেন্সিয়ার একমাত্র গোলটি করেন লুকাস বেলত্রান। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে আতলেতিকো। প্রথম মিনিটেই হুগো দুরোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে স্বাগতিকরা।  ১৭ মিনিটে কর্নার থেকে আসা বল গোলকিপার ঠিকমতো সামলাতে না পারায় সুযোগ পেয়ে যান কোকে, তার নিচু শটে এগিয়ে যায় আতলেতিকো। ৩৪ মিনিটে গোল করে ভ্যালেন্সিয়া, তবে পেপেলুর গোলটি ভিএআরের সিদ্ধান্তে অফসাইডে বাতিল হয়। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে ভ্যালেন্সিয়া। ৬৩ মিনিটে দলীয় আক্রমণ থেকে দুর্দান্ত শটে লুকাস বেলত্রান গোল করে ম্যাচে সমতা ফেরান। আতলেতিকোর ওপর চাপ বাড়লেও অভিজ্ঞ গ্রিজমান ম্যাচের নিয়ন্ত্রণ ফেরান। ৭৪ মিনিটে মার্ক পুবিলের লম্বা পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো। এই জয়ে আবারও শিরোপা দৌড়ে ফিরল আতলেতিকো। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে ভ্যালেন্সিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম