ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

#

আইটি ডেস্ক

২৯ জুন, ২০২২,  11:11 PM

news image

জানতে চাইলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বুধবার (২৯ জুন) রাতে সময় সংবাদকে গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবরটি সঠিক। তারা মানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে পারছে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অপারেটরটি (গ্রামীণফোন) সিম বিক্রি করতে পারবে না। এর আগে দুপুরে বিষয়টি অনুমোদনের পর গ্রামীণফোনের কাছে একটি নির্দেশনা পাঠায় বিটিআরসি। অপারেটরটি গ্রাহকদের কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিত করতে পারলেই নতুন সিম বিক্রি করতে পারবে বলে জানা গেছে। এদিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞার বিষয়ে গণমাধ্যমকে বলেন, অনেক চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ আমরা নিতে দেখিনি। তারা গ্রাহক বাড়াবে কিন্তু সেবার মান বাড়াবে না- এটা হতে দেয়া যায় না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন তাদের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে। বিটিআরসির এক প্রতিবেদনে দেখা গেছে, গত মে মাস পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার। সর্বশেষ গত ৩১ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত ফাইভজির তরঙ্গ নিলামে অংশ নেয় গ্রামীণফোন। নিলামে ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে সর্বোচ্চ বরাদ্দ ৬০ মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয় প্রতিষ্ঠানটি। এর আগে গ্রামীণফোনের হাতে ছিল ৪৭ দশমিক ৪০ মেগাহার্টজ তরঙ্গ। সব মিলিয়ে অপারেটরটির তরঙ্গের পরিমাণ ১০৭ দশমিক ৪০ মেগাহার্টজ। যদিও বাকি অপারেটরদের মতো গ্রামীণফোনও নতুন বরাদ্দ পাওয়া তরঙ্গ ব্যবহার করতে পারছে না। আগামী ডিসেম্বর থেকে অপারেটরগুলো তরঙ্গ ব্যবহার করতে পারবে বলে জানা গেছে। বর্তমানে এক মেগাহার্টজ তরঙ্গে গ্রামীণফোন ১৪ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে যা, অন্যান্য অপারেটরের চেয়েও বেশি। নতুন তরঙ্গ যুক্ত হলে তা হবে (এক মেগাহার্টজে) ৭ লাখ ৭০ হাজার গ্রাহক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম