ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের ৩ ঘণ্টা পর স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  10:03 PM

news image

গ্রামীণফোনের নেটওয়ার্ক এখন স্বাভাবিক। বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে এই নেটওয়ার্ক। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার বলেন, ‘দুপুর ১টা ৫০ মিনিটে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে। খাইরুল বাশার আরও বলেন, ‘গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় রাস্তায় খননকাজ চলাকালীন অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কাটা যাওয়ার ফলে আমাদের কিছু সংখ্যক গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে, বর্তমানে পরিস্থিতি পুনরায় আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সব সমস্যা সমাধান করা হয়েছে।’ নেটওয়ার্ক বিপর্যয়ের কারণ জানতে চেয়ে ইতোমধ্যে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে আজ সকাল ১১টার পর এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা। বিপর্যয় দেখা দেওয়ার পর গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বলা হয়েছে, ‘গ্রামীণফোনের অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা অন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম