ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গ্যাস সংকট: বন্ধ চট্টগ্রাম সার কারখানা

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২২,  5:04 PM

news image

*দৈনিক লোকসান পৌনে ২ কোটি টাকা 

গ্যাস সংকটে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দেশের অন্যতম বৃহৎ সার কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকে সিইউএফএল। পরে গত রোববার রাতে কারখানাটি আবার চালু করা হয়। এবার গ্যাস সংকটে সেখানে উৎপাদনই বন্ধ হয়ে গেলো। কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন,

গ্যাসের ঘাটতি থাকায় সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। তবে কাফকোতে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত থাকবে। সিইউএফএল সূত্র জানায়, কারখানার ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭-৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার। কিন্তু কারখানার পাইপলাইনে গ্যাসের চাপ কমতে শুরু করায় উৎপাদন বন্ধ করা হলো। উল্লেখ্য, সিইউএফএলে সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম