ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

গ্যাস লিকেজের আগুনে দগ্ধ প্রভাষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২২,  12:27 PM

news image

কুমিল্লায় গ্যাস লিকেজে অগ্নিদগ্ধ হওয়ার এক সপ্তাহ পর তাহমিনা মুনা (৩২) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে।  ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রোববার (০৪ সেপ্টেম্বর) রাতে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী নাট্যকর্মী ও আবৃত্তি শিল্পী সুমন সালাহউদ্দিন। জানা গেছে, মুনা কুমিল্লা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়া এলাকার মো. ইউনূসের মেয়ে। গত ২৯ আগস্ট রাতে নগরীর রেসকোর্স ভাড়া বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন তিনি। এসময় তাকে ধরতে গিয়ে আগুন লাগে স্বামী সুমন সালাহউদ্দিনের হাতে।

তাদের প্রথমে কুমিল্লা মেডিক্যাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সুমন সালাহউদ্দিন বলেন, চিকিৎসক জানিয়েছিলেন মুনার কোমরসহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। তবু আমরা আশা ছাড়িনি। শেষ পর্যন্ত মুনা আমাদের ছেড়ে চলেই গেল। আমার ২ বছর ৩ মাসের একটি মেয়ে রয়েছে, কীভাবে সান্ত্বনা দেব জানি না। সবাই মুনার জন্য দোয়া করবেন।   মুনা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৫ সাল থেকে কুমিল্লা মডেল কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত ছিলেন। ১১ বোনের মধ্যে তিনি ছিলেন ১০ম। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম