ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গোয়ালন্দে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  11:10 AM

news image

রাজবাড়ীর গোয়ালন্দে শিশু ধর্ষণ মামলায় এজাহারনামীয় নুর আলম (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর আলম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ময়ছের মাতুব্বর পাড়া এলাকার সোহরাব শেখের ছেলে। সোমবার রাতেই ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুর আলমের নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নুর আলম শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ১০ টাকা দেয়। বাড়িতে এসে শিশুটি কান্না করলে তার মায়ের জিজ্ঞাসায় ঘটনা বলে দেয়। অভিযুক্ত ব্যক্তি একইভাবে আরেক শিশুকেও ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ টাকা দেয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, থানায় মামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই শিশুর মেডিকেল রিপোর্টের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম