ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

গোলটি ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের: তোরেস

#

স্পোর্টস ডেস্ক

২০ জুলাই, ২০২৬,  5:04 PM

news image

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের হয়ে ঐতিহাসিক জয়সূচক গোলটি করার পর চরম আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ম্যাচ শেষে স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘টিভিই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই শিরোপাকে কোটি কোটি স্প্যানিশ ভক্তদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

​ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া এই গোলটি নিয়ে তোরেস বলেন, “দিনশেষে এই গোলটি কেবল আমার কিংবা আমাদের এখানে থাকা ২৬ জন খেলোয়াড়ের নয়; এটি স্পেনের ৪ কোটি ৭০ লাখ মানুষের। আমাদের ভাগ্য আজই লেখা হয়ে গিয়েছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি।”

​ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসির মুখোমুখি হওয়ার চাপ প্রসঙ্গে তিনি জানান, সব ফাইনালই কঠিন হয়। আর প্রতিপক্ষ দলে যখন লিওনেল মেসির মতো একজন খেলোয়াড় থাকেন, তখন স্নায়ুচাপ ও নার্ভাস হওয়াটা খুব স্বাভাবিক। তবে তোরেস যোগ করেন, “আমরা সবসময়ই নিজেদের শক্তি এবং আমাদের স্বাভাবিক ফুটবলের ওপর আস্থা রেখেছিলাম। আজ মাঠে আমরা আবারও সেটি প্রমাণ করেছি।”

​চলতি টুর্নামেন্টে নিজের ফর্ম নিয়ে সমালোচনা প্রসঙ্গে এই স্প্যানিশ তারকা বলেন, “এটি এক বিশাল মুক্তির অনুভূতি। এই বিশ্বকাপে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু ভাগ্য তো আগেই ঠিক করা ছিল। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, যিনি আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন। পরিশেষে যারা সত্যিই কোনো কিছুর যোগ্য, সাফল্য তাদের কাছেই ধরা দেয়।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম