ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৩,  11:07 AM

news image

দশম বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পদ্মা সেতু পার হয়ে সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৌঁছান। সকাল ১০টা ২৫ মিনিটে তিনি কাশিয়ানী উপজেলা পার হন। এরপর গোপালগঞ্জ সদর হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে সরকার প্রধান হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এ সফরে বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে তিনি খুলনার উদ্দেশে যাত্রা করবেন। খুলনার কর্মসূচী শেষ করে টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় আওয়ামী লীগের সভাপতি হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দলের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পরে দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হবে। এছাড়া এ সফরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র‌্যাম্প, বাঘিয়ার নদীর পাড়ে বোট ল্যান্ডিং র‌্যাম্প, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও সেতুসহ গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দুই দিনের সফরকে টুঙ্গিপাড়াসহ পুরো জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সফরকে ঘিরে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম