ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত আনসার সদস্যের ঢামেকে মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০২৩,  12:53 PM

news image

গোপালগঞ্জের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মনিরুল ইসলাম (৪৫) নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে বিজয় পাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই ইউসুফ আলী জানান, আমার ভাই নড়াইলে কর্মরত ছিলেন। সোমবার রাতে অফিসের কাজে মোটরসাইকেলে গোপালগঞ্জ যাওয়ার পথে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে যান। খবর পেয়ে ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম