ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

#

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২৫,  4:55 PM

news image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে পোনা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।দুর্ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে অন্তত ২০ যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম