ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গোপালগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২৩,  12:07 PM

news image

গোপালগঞ্জে মাছ ভর্তি পিকআপ ভ্যান ও জিএস পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ভ্যানের ২ জন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে পিকআপ ভ্যানচালক শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৫)। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায় কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসা ও পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ২ জন নিহত হন। ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম