ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

গোপালগঞ্জে পরিবহন ব্যবসায়ী পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২২,  11:12 AM

news image

গোপালগঞ্জে পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিবহন ব্যবসায়ী এনামুল হক ফুল মিয়াকে (৪৮) পিটিয়ে হত্যা করেছে আপন ভাই ও ভাতিজা।  সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এনামুল হক ফুল মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত লায়েক মোল্যার ছেলে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মো. নাসিরউদ্দিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান,

পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নিহত এনামুল হক ফুল মিয়ার সাথে আপন ৫ ভাইয়ের সাথে মামলা চলে আসছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও কথাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে রাতে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে কায়েস মোল্যাসহ কয়েকজন মিলে এনামুল হক ফুল মিয়াকে বেধড়ক মারপিঠ করে মারাত্মক আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম